ল্যাক্টো-বেবী

ঈশিতা ভাদুড়ী

বিদেশে বেড়াতে তো যাই প্রচুর-ই , কিন্তু খাওয়া-à¦¦à¦¾à¦“à ¦¯à¦¼à¦¾à¦° ব্যাপারটি কিন্তু আমার আর সোমার খাওয়ার সঙ্গে বেমানানই বেশ। আমরা মাংস খাই না, আমি ঠান্ডা খেলেও সোমা খায় না, ঠান্ডা নাহয় গরম করে খাওয়া যায়, কিন্তু মাংস তো নৈব নৈব চ । শহরে গিয়ে না-হয় দোকানে দেখেশুনে আমাদের খাবার আমরা পছন্দ করে খেতে পারি, কিন্তু ফ্লাইটে তো তা হওয়ার নয়, সেট খাবার ।

à§§
অস্ট্রেলিঠ¯à¦¼à¦¾ যাওয়ার সময় আমরা কোলকাতা থেকে প্লেনের টিকিট কাটলাম যখন, তখনই আমাদের খাওয়ার চয়েসটিকে ‘ভেজ’ করে দিয়েছিলাঠ® । কিন্তু আমাদের কাছে ‘ভেজ’-এর সংজ্ঞা যেমন অস্ট্রেলিঠ¯à¦¼à¦¾à¦¨à¦¦à§‡à¦° কাছে কিন্তু তেমন নয় । আমরা মাছ-মাংস না হলেই ‘ভেজ’ বলি , তাদের কাছে ‘ভেজ’এর অর্থ অনেক গভীর। ফলত আমাদের অস্ট্রেলিঠ¯à¦¼à¦¾-সফরে প্রত্যেকটঠ¿ ফ্লাইটে আমাদের খাওয়ার সমস্যা হল । কোনোবার তারা আমাদের অল্প করে কাজু খেতে দিল যখন অন্যেরা ভরপেট খাবার খাচ্ছে , কোনোবার তারা একটি আপেল দিয়ে ছেড়ে দিল । এতো মহা মুশকিল ! আমরা যতই বোঝাই এয়ারপোর্ঠের কাউন্টার-à¦…à ¦«à¦¿à¦¸à§‡ যে আমরা শুধুমাত্র মাংস-ই খাই না, আর সব খাই, তারা মোটেই বুঝল না সেসব । একেকবার একেকরকম বিপত্তি । শেষমেষ আমরা সিডনি-তে কন্টাস এয়ারলাইনৠসের অফিসে গিয়ে অনেক কষ্টে একজন মহিলাকে বোঝাতে পারলাম । তিনি অনেকক্ষন ধরে আমাদের কথা শুনে অনেকক্ষণ আমাদের মুখের দিকে তাকিয়ে থেকে তারপর বললেন ‘এয়ারলাইঠ¨à§à¦¸à§‡à¦° দোষ নেই , এতদিন ভুল চয়েস দিয়ে রেখেছিল আপনাদের এজেন্ট , আপনাদের খাবার তো ভেজ নয় , ল্যাক্টো ’। বোঝো কান্ড , আমাদের খাবার নাকি ল্যাক্টো! ল্যাক্টো তো দুধের শিশুদের জন্যে ! মহিলা বললেন ‘আপনারা নন-ভেজ খান না , আপনারা তো দুধের শিশু-ই’ । এহ বাহ্য!

২
১৯৯৪ সাল , আমাদের প্রথমবার বিদেশ-ভ্রমঠ£ ছিল । তখন মে মাসের শেষদিক ছিল, বেশ ঠান্ডা । জার্মানিতৠরাইন নদীর বুকে লঞ্চে করে বেড়ানো অনবদ্য ছিল । খেয়ে-দেয় §‡à¦‡ উঠেছিলাম লঞ্চে , সবাই বিয়ার ইত্যাদি খাচ্ছিল, আমাদেরও ইচ্ছে হল পানীয় কিছু খেতে , কোক কিনলাম, সে ফ্রিজ থেকে বার করে দিল , বাপরে বাপ কী ঠান্ডা ছিল সেই পানীয় ! সোমা তো কখনই কোনো ঠান্ডা জিনিস খায় না , আর আমিও তখন তত সাহসী ছিলাম না বিদেশে গিয়ে শরীর নিয়ে দুঃসাহসীকঠ¤à¦¾ করার মতন , যদি বিদেশ-বিভুঠà¦‡à¦ শরীর বেঁকে বসে তো মুস্কিলের ব্যাপার হবে, ডাক্তার-বদৠà¦¯à¦¿ পয়সা-কড়ি যা-তা কান্ড হবে ! কোকটি যত ঠান্ডা ছিল আর বাইরে যত শীত ছিল , গরম করে খেতে গেলে তাতে আমাদের মাস কাবার হয়ে যেত । প্যান্ট্রি র লোকটিকে বললাম , এত ঠান্ডা চাই না, একটু গরম-গোছের পানীয় দাও না ! সে খুব অবাক, সবাই তো ঠান্ডা চায়, সে বলল সবই তো এই টেম্পারেচঠ¾à¦°à§‡à¦° , এর চেয়ে গরম তো কিছু নেই । কি আর করি ! খাওয়ার ইচ্ছে দমন করে তাকে বললাম, ভাই তোমার কোক তুমি রেখে দাও । কিন্তু সে নাছোড় , সে আমাদের খাওয়াবেই । মহা মুস্কিলে পড়লাম । সে তখন বলল, আচ্ছা দাঁড়াও আমি গরম করে দিচ্ছি । সে তারপর পানীয়টি à¦®à¦¾à¦‡à¦•à§à¦°à§‹à¦“à¦¯à ¦¼à§‡à¦­à§‡ একটু গরম করে ঠান্ডাটা মেরে দিল এবং হাসতে হাসতে বলল “আই নেভার কুক্‌ড্‌ কোক”। মনে মনে বললাম , এই à¦—à¦¾à¦à¦‡à¦¯à¦¼à¦¾à¦¦à§‡à ° সঙ্গে থাকো না আর কিছুদিন , দেখবে আরও কত কী করতে হয় !

à§©
তাইওয়ানে কাওশিয়াং শহরের একটি শপিং মলে গিয়ে কাঁচা ডিম কিনেছিলাম এক ডজন । আমরা দুজনেই ডিম খুব ভালোবাসি । হোটেলে সেদ্ধ করে খাওয়ার কোনোই সমস্যা নেই, ঘরে à¦‡à¦²à§‡à¦•à§à¦Ÿà§à¦°à¦¿à • কেটলি আছে, তাতে ম্যাগি বানিয়ে বা ডিম সেদ্ধ করে অনায়াসে খাওয়া যায় । পরের দিন সকালবেলা ব্রেকফাস্ঠŸà§‡ ডিম সিদ্ধ করে বেশ জমিয়ে খেতে বসলাম । আমি সোমার চেয়ে একটু তাড়াতাড়ি খাই । সেই হিসেবে ডিম খাওয়ার পালাটি আমারই আগে এল । যেই না ডিমটিতে কামড় দিয়েছি ,ব্যস , পুরো অন্নপ্রাশঠের ভাত উঠে আসার উপক্রম , নুনে পোড়া কী অদ্ভূত একটি বস্তু । দ্বিতীয় কামড় আর দিই নি আমি । আমি খাওয়া-à¦¦à¦¾à¦“à ¦¯à¦¼à¦¾ নিয়ে একটু এদিক-ওদিক করলেও সোমার কিন্তু খাওয়ার ব্যাপারে তত ছুঁৎমার্গ নেই , নেহাৎ মাংসটি ডাক্তারের বারণ । সুতরাং বাকি ডিমগুলো ওর কপালেই নাচছে ভাবলাম । এরপর সোমা যেই কামড় দিল সোমার অবস্থা আরও খারাপ, মুখ থেকে থু থু করেও তার শান্তি নেই , কতবার যে সেই মুখ জলে কুলকুচি করলো সে ।

৪
আমরা চিনে গেলাম, কোলকাতা থেকে সোজা কুনমিং । সেখানে আমাদের সময় স্বল্প এবং দ্রষ্টব্য অনেক, তাই বাধ্য হয়ে আমাদের চায়না ট্রাভেল ইন্টারন্যঠশনাল সার্ভিসের সাহায্য নিতে হয়েছিলো । একটি ফুটফুটে ছোট্ট মেয়ে শার্লি আমাদের জন্যে এয়ারপোর্ঠে অপেক্ষা করছিলো ওই ভোরবেলায় । সারাদিন নিয়ে নিয়ে ঘুরলো। দুপুরবেলা মধ্যাহ্নভৠজে আমাদের চাইনীজ খাদ্য। শার্লি জানতে চাইলো কী খেতে চাই আমরা । কী আর খেতে চাইবো ! আমরা না খাই মাংস , না খাই সাপ-ব্যাঙ । শার্লি কী যে আমাদের খাওয়াবে বুঝে পায় না । যদিও বন্য মাশরুম এবং টোফু এখানকার স্থানীয় সুস্বাদু খাদ্য শার্লি জানালো , কিন্তু আমি তত পরীক্ষা-à¦¨à¦¿à °à§€à¦•à§à¦·à¦¾ করতে ভরসা পেলাম না । আমরা যত দুঃসাহসী-ই হই না কেন , খাওয়া-à¦¦à¦¾à¦“à ¦¯à¦¼à¦¾à¦° ব্যাপারে কিন্তু আমাদের কোনো সাহস-ই নেই , বিশেষত আমার , সেখানে অ্যাডভেঞ্ঠšà¦¾à¦° করার কোনো শখই নেই । নিরামিষ খেতে চাই শুনে বেগুনের তরকারী পেঁয়াজের তরকারী ইত্যাদি প্রভৃতি পাঁচ রকমের পদ সহকারে ছোট্ট এক বাটি ভাত এলো , সঙ্গে চপস্টিক। চামচের বালাই নেই, নিদেনপক্ষৠ‡ কাঁটাচামচঠনেই , বোঝো কান্ড ! ওই লম্বা লম্বা কাঠি দিয়ে ভাত খাবো কী করে ! অনেক বোঝানোর পর চামচের বদলে গোল বড় বড় দুটো হাতা দিলো তারা । এবং তাই দিয়েই আমাদের খেতে হলো।

কোলকাতায় চাইনীজ খাদ্যের নামে যেরকম মন-প্রাণ লাফিয়ে ওঠে , চিনে চাইনীজ খাদ্যে সেরকম আহ্লাদে আটখানা হওয়ার কোনোই কারণ নেই । ভাতগুলো মোটা মোটা গোল গোল আঠা আঠা মতন, একটা আলাদা স্বাদ । প্লেট দেয় না সঙ্গে । ওই ছোট্ট বাটিতেই ভাত চপস্টিক দিয়ে খেতে হয় । আসলে আমরা যেভাবে অভ্যস্ত ‘চীনে খাদ্য’ কিন্তু তার থেকে সম্পূর্ণই আলাদা ।

চিন-এ আমরা দু-একটি সিল্কের কারখানায় à¦—à¦¿à¦¯à¦¼à§‡à¦›à¦¿à¦²à¦¾à ® । সেখানে অনেক কিছুর সঙ্গে সঙ্গে জেনেছিলাম সিল্কের গুটি থেকে পোকা বার করে ভেজে খায় চিনে মানুষেরা, বেশ নাকি সুস্বাদু হয় , দেখতে চায়ের গুঁড়োর মতন , গন্ধটাও চায়েরই মত । পোকাদের মলটিও তারা খায় গরমজলে ভিজিয়ে , সেটি নাকি আবার টেনশন-à¦®à§à¦•à§à ¤à¦¿à¦° ওষুধ । সোমার তো খুব আপশোষ আমাকে খাওয়াতে পারে নি বলে । আমাকে খাওয়ালেই যেন আমি বসে বসে পোকাদের মল খেতাম !

ফেসবুক মন্তব্য